• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু যুবদলের নেতৃত্বে চমক সাধারণ সম্পাদক পদে জোর আলোচনায় সাব্বির আহমেদ শুভ ৬ বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারী, বিয়ের দাবিতে অনশন মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২ লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা  বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: ‘সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই’ বগুড়া মহানগর ফল পট্টি–স্টেশন রোডে জলাবদ্ধতা, রাস্তার অর্ধেক পানির নিচে—দেখার কি কেউ নেই কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায় 

কাহালুতে ইউপি সদস্য হয়েও থামেনি পড়াশোনা, এসএসসি পাস করে অনুপ্রেরণা শাহনাজ পারভীন

Reporter Name / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রবি কাহালু :সংসার, সামাজিক দায়িত্ব ও জনপ্রতিনিধির ব্যস্ততার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়ে এসএসসি পাস করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার কাহালু উপজেলার ৪ নম্বর নারহট্ট ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছাঃ শাহনাজ পারভীন।

তিনি নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখা থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি নিজের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার এই অর্জন এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

শাহনাজ পারভীনের এই সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে জীবনের কোনো দায়িত্ব বা ব্যস্ততাই শিক্ষার পথে স্থায়ী বাধা হতে পারে না। বিশেষ করে নারীদের জন্য তাঁর এই অর্জন একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্থানীয়রা মনে করছেন, জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার প্রতি তাঁর আগ্রহ ও অদম্য প্রচেষ্টা অন্য নারীদেরও পড়াশোনা, আত্মউন্নয়ন ও নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহিত করবে।

শাহনাজ পারভীনের এই অনন্য অর্জনে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তাঁর শিক্ষাজীবনের আগামী পথ আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd