• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়া মহাস্থানের অদূরে বাসের ধাক্কায় প্রাণ গেল হেলালের কুমিল্লায় সরকারি নির্দেশ অমান্য করে চিকিৎসাসেবা, দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জের দিরাইয়ে’বাবার হাতে দুই সন্তান খুন,লাশ উদ্ধার, ঘাতক পিতা কামরুল আটক সৌদির অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে গণঅধিকার পরিষদ নওগাঁ, ইউএনওর সাথে আলোচনা বগুড়ায় আরাফাত রহমান কোকোর জন্মদিনে পরিবারের দোয়া মাহফিল বগুড়া সারিয়াকান্দিতে ১পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বগুড়ায় ৫ গ্রাম গাঁজাসহ আতা গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালু পৌর যুবদলের সভাপতি পদে আলোচনায় আব্দুল করিম সরদার দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে নেতৃত্বের পরিচয় দিয়েছেন এই যুবনেতা পাবহারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনতা ৭১ টিভির প্রকাশক দেলোয়ার হোসেন সান্তাহার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূলের বাতিঘর সৌরভ কুমার কর্মকার।

সুনামগঞ্জের দিরাইয়ে’বাবার হাতে দুই সন্তান খুন,লাশ উদ্ধার, ঘাতক পিতা কামরুল আটক

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশু সন্তানকে নিজ হাতে হত্যা করার কথা স্বীকার করেছেন শিশুদের বাবা কামরুল হাসান (৩২)। ঘটনার পর অভিযুক্ত বাবাকে আটক করেছে দিরাই থানা পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। নিজ হাতে দুই সন্তাানকে হত্যার কথা স্বীকার করেন বাবা কামরুল। নিহত দুই শিশু হলো ছয় বছর বয়সী মো. মুহাদ্দিস এবং সাড়ে তিন বছরের কন্যা শিশু তুলনা। অভিযুক্ত কামরুল হাসান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকালে সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কামরুল। সেখানে শনিবার ও রবিবার অবস্থান শেষে বাড়ি ফেরার পরই নিখোঁজ হয় দুই শিশু। পরবর্তীতে ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলা ও শান্তিগঞ্জ এই তিন উপজেলার মাঝখানে দেখার হাওরের পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

এই ঘটনায় বুধবার দুপুরে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসিম মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরনারচর ইউনিয়নের মধুপুর গ্রাম থেকে শিশুদের পিতা কামরুল হাসানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত কামরুল জিজ্ঞাসাবাদে তার শিশু দুটিতে তিনি নিজেই পানিতে ফেলে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। অভিযুক্ত কামরুল হাসানকে হেফাজতে রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি নিজের অবুঝ দুই সন্তানকে এভাবে হত্যা করলেন, তার মূল রহস্য উদঘাটনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

 

এদিকে দুই সন্তানকে হারিয়ে নিহত দুটি শিশুর মা ফুলজান নেছা (২৫) ও মা আফরোজা বেগমসহ পরিবারের স্বজনরা চরম শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ছায়া।

 

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘাতক পিতাকে বাড়ি থেকে আটকের সত্যতা নশ্চিত করে জানান তিনি বর্তমানে থানায় পুলি,শ হেফাজতে আছেন তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম শিশু দুটির লাশ দেখার হাওর থেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd