• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার

মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায়

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর:চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম জাফরাবাদ এলাকার বাসিন্দা মো. শাহ আলম (ওরফে মিষ্টি) সরদারের পরিবার আজও একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখছে। নিজস্ব কোনো জমি-জমা নেই। ২০০৯ সালে মেঘনা নদীর ভাঙনে তাদের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর থেকে অন্যের জমিতে একটি জরাজীর্ণ কুঁড়েঘর নির্মাণ করে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

বর্তমানে শাহ আলম (ওরফে মিষ্টি) সরদার স্ত্রী সাফিয়া বেগম, চার ছেলে ও দুই মেয়েকে নিয়ে পুরানবাজার পশ্চিম জাফরাবাদ বীর মুক্তিযোদ্ধা মরহুম কালু খান বাড়ির বাগানের জমিতে বসবাস করছেন। বর্ষা মৌসুম এলেই মেঘনা নদীর পানি তাদের ঘরে ঢুকে পড়ে। তখন পরিবারটির দুর্ভোগ চরমে পৌঁছে যায়। বৃষ্টির রাতগুলো কাটে আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে।

জীবিকার তাগিদে শাহ আলম ওরফে মিষ্টি সরদার প্রতিদিন চাঁদপুর পুরানবাজার ব্রিজের গোড়ায় বিভিন্ন যানবাহন ঠেলে সামান্য আয় করেন। সেই আয়ে কোনো রকমে সংসার চলে। অন্যদিকে তাঁর স্ত্রী সাফিয়া বেগম বাড়ি বাড়ি কাঁচা তরকারি বিক্রি করেন। তবুও অভাবের সংসার টিকিয়ে রাখতে অনেক সময় মানুষের দ্বারে দ্বারে সহায়তা চাইতে হয়।

অভাব-অনটনের কারণে সন্তানদের লেখাপড়া ও স্বাভাবিক জীবনযাপনও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। একটি নিরাপদ বসতঘরের অভাবে পরিবারটি প্রতিনিয়ত দুর্বিষহ জীবন পার করছে।

এ অবস্থায় চাঁদপুরের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, সরকারি আশ্রয়ণ প্রকল্প বা বিশেষ আর্থিক সহায়তার মাধ্যমে যদি শাহ আলম ওরফে মিষ্টি সরদারের পরিবারকে একটি স্থায়ী বাসস্থান নির্মাণ করে দেওয়া হয়, তাহলে দীর্ঘদিনের দুঃখ-কষ্টের অবসান ঘটবে এবং পরিবারটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে।

স্থানীয়দের ভাষ্য, একটি ঘরই পারে অসহায় এই পরিবারটির জীবনে নতুন আশার আলো জ্বালাতে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগই হতে পারে শাহ আলম ওরফে মিষ্টি সরদার ও তাঁর পরিবারের জন্য বেঁচে থাকার নতুন প্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd