• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

উল্লাপাড়ায় রাস্তা পাকাকরণের অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে এলাকাবাসী

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি রাস্তা পাকাকরণের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ পৌঁছে চরমে। বার বার পাকাররণের দাবি তোলা হলেও এগিয়ে আসেননি কেউ। স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।জানা গেছে, উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম মহেষপুর গ্রামের মধ্যদিয়ে প্রায় দেড় কিলোমিটার যাতায়াতের সড়কটি স্কুল-কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, চাকুরীজীবি, ব্যবসায়ী ও কৃষকদের মাঠের ফসল ঘরে তোলার জন্য এলাকাবাসীর কাছে রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। অল্প একটু বৃষ্টি হলেই রাস্তাটির অধিকাংশ জায়গায় খিচ-কাঁদা জমে গর্ত হয়ে যায়। ফলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে চলাচল করতে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন পথচারিরা।স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, তারা উপজেলা স্থানীয় সরকারের এলজিইডি বিভাগে বার বার রাস্তাটি পাকাকরণের দাবি জানালেও কোনো সাড়া পাননি। সরকারের কাছে প্রতাব বাজার থেকে পশ্চিম মহেষপুর পর্যন্ত রাস্তাটি পাঁকাকরণ করে ৫ হাজার মানুষের যাতায়াত উপযগী করার দাবি এলাকাবাসীর।

৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মন্টু সরকার জানান, অতীতে রাস্তাটিতে মাটি ভরাট করা হয়েছে। পাকাকরণ হলে শিক্ষার্থীদের স্কুল গমন, জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ও কৃষকের মাঠ থেকে ফসল উঠানো সুবিধা হবে। উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ জানান, রাস্তাটি দেখে মাপ দিয়ে অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য পাঠানো হবে। বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd