মোঃ মোরশেদুল ইসলাম, কাহালু (বগুড়া):বগুড়ার কাহালু পৌরসভা ‘গ’ শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উন্নীত হয়েছে। এ উপলক্ষে পৌরবাসীর মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
এ অর্জনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন-এর নিরলস প্রচেষ্টা ও আন্তরিক ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পৌরসভার শ্রেণী উন্নীত হওয়ার ফলে নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে, নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে এবং পৌরবাসী আরও উন্নত নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন। এতে কাহালু পৌরসভার সার্বিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে, এ গুরুত্বপূর্ণ অর্জনে কাহালু পৌরবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতেও কাহালু–নন্দীগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করা হয়েছে।