• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আদমদীঘি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সান্তাহার লোকু পশ্চিম কলোনীর সামছুদ্দীনের ছেলে ফরহাদ হোসেন কে গ্রেপ্তার করা হয়।

একই রাতে পৃথক আরও দুটি অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি সান্তাহার নতুন বাজার হাটখোলার মোফাজ্জল হোসেনের ছেলে মনির হোসেন এবং উপজেলার উৎরাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সালাম প্রামাণিক কে গ্রেপ্তার করে পুলিশ।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে সোমবার দুপুরে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd