নিজস্ব প্রতিবেদক:বগুড়া-নওগাঁ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিনই মোটরসাইকেল, ভ্যান, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে অসংখ্য গর্ত সৃষ্টি হলেও তা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বিশেষ করে রাতের বেলা কিংবা বৃষ্টির সময় গর্তগুলো শনাক্ত করা কঠিন হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
এলাকাবাসী জানান, দ্রুত সড়ক সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই তারা সংশ্লিষ্ট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, সংস্কারকাজ শুরু হলে তা যেন দ্রুততম সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে সম্পন্ন করা হয়, যাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সড়ক ব্যবহারকারী ও সচেতন নাগরিকরা।