কাহালু পৌর সদরে ইউনিব্লোক রাস্তার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মোশারফ হোসেন,
কাহালু বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূর্চী (এডিবি) আওতায় ২০২৫-২০২৬ ইংরেজি অর্থ বছরে প্রায় আট লক্ষ্য টাকা ব্যায়ে পৌর বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ মোড় (আরএইচভি)হতে সাব রেজিস্ট্রার অফিস অভিমুখে ইউনিব্লোক রাস্তা মেরামত কাজ শনিবার বিকেলে শুভ উদ্বোধন করেন ৩৯ বগুড়া -৪(কাহালু -নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মলিহা খানম, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাজিব কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ মুক্তার হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম,জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদুর রহমান (ফরিদ),মাফতুন আহমেদ খাঁন রুবেল , থানা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, থানা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন (আজাদ),পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান (বাবু),উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন, আলহাজ্ব মোঃ আব্দুল করিম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (ভূইয়া),শাহাবুদ্দিন,খোকন খাঁন, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোঃ রাকিব ইমতিয়াজ শাওন,কৃষক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।