আদমদীঘিতে ২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার : ১৫ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান
বগুড়ার আদমদীঘি উপজেলা এলাকা থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার ও ১৫ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ সুজন (৩৩)
পিতাঃ মোঃ নুর ইসলাম টুলু সাংঃ সান্তাহার
থানাঃ আদমদীঘি জেলাঃ বগুড়া।
আজ শনিবার (১৮ জুলাই) ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ১ জন আসামীকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ১৫ মাসের বিনাশ্রম করাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।