কাহালু সদর ইউনিয়নের দামাই গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা পানি নিস্কাশনের ব্যবস্থা করলেন ইউএনও
বগুড়ার কাহালু সদর ইউনিয়নের দামাই গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা পানি নিস্কাশনের ব্যবস্থা করলেন ইউএনও। বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম সরেজমিনে দামাই গ্রামের গিয়ে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া দামাই খাঁ পাড়া জলাবদ্ধতা স্থান পরিদর্শন করেন। স্থানীয় দু-পক্ষের মধ্যে মনোমালিন্য কারনে দীর্ঘদিন ধরে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বেশ কয়েকটি বাড়ীর রাস্তা, স্কুল মাঠ জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরিদর্শন কালে ইউএনও মোছা. মলিহা খানম দু-পক্ষের লোকজন সহ স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন এবং সবার সহযোগীতায় ড্রেনের ব্যবস্থা মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও কাহালু সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ছায়েদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, কাহালু সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাহালু সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম দামাই মামদুদুর রহমান চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।