• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণে প্রধানমন্ত্রীর প্রতি এমপি মো. মোশারফ হোসেনের কৃতজ্ঞতা

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণে প্রধানমন্ত্রীর প্রতি এমপি মো. মোশারফ হোসেনের কৃতজ্ঞতা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

এই সিদ্ধান্তের আওতায় বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বর্তমানে ৫০ শয্যা) এবং নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বর্তমানে ৩১ শয্যা) ১০১ শয্যায় উন্নীত হবে। এতে দুই উপজেলার লাখো মানুষের জন্য আধুনিক, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

এক প্রতিক্রিয়ায় এমপি মো. মোশারফ হোসেন বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কাহালু ও নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত প্রত্যাশা পূরণ হবে। হাসপাতাল দুটিতে শয্যা সংখ্যা বৃদ্ধি, চিকিৎসক ও জনবল নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত চিকিৎসাসেবা প্রদানের সুযোগ সৃষ্টি হবে। এতে রোগীদের দূরবর্তী হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমবে এবং স্থানীয় পর্যায়েই অধিকাংশ চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হবে।

 

তিনি জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

 

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কাহালু ও নন্দীগ্রামের সাধারণ মানুষ উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবার সুফল ভোগ করতে পারবেন। এই উদ্যোগ স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd