কাহালু পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ইউএনও মোছাঃ মলিহা খানম
০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, বগুড়ার কাহালু পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোছাঃ মলিহা খানম।
দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান এবং পৌরসভার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সুষ্ঠু প্রশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।