• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ তুলে এনসিপির সমালোচনা করলেন এস এম রবি” বগুড়ায় করতোয়ার তীরে কথিত সন্ত্রাসী আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ কিছু কমু নাকি বললেই তো কিছু লোকের গায়ে জ্বলে এস এম রবি  স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির

কাহালু বাজারে ইউএনওর অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কাহালু বাজারে এলপিজি গ্যাস ও হোটেলে ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার কাহালু বাজারে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের হয়রানি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কাহালু বাজারের এলপিজি গ্যাস ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া বাজারের একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, নোংরা স্থানে খাদ্য রাখা, বারবার ব্যবহৃত পুরোনো তেলে ভাজাপোড়া করা এবং একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার সংরক্ষণের অভিযোগে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd