• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

পাঁচবিবিতে গাছ কাটার অভিযোগে আদালতে মামলা

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার সীমান্তবর্তী ধরন্জি ইউনিয়নের উচনা এলাকায় জমির গাছ কেটে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতির অভিযোগে আদালতে মামলা করেন ভুক্তভোগী নজরুল ইসলাম। উচনা গ্রামের মোঃ রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, জাহিদ হোসেন, জনি হোসেন, মাসুদ হোসেন, রাব্বি, সাইফুল ইসলাম, আফতাব ও আঞ্জুরা বেগমসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে আদালতে মামলা করেন নজরুল।

‎মামলার আর্জিতে জানা যায়, উপজেলার উচনা মৌজার আর.এস খতিয়ান নং-১২৫৪, দাগ নং-২০৯ এর ২৬ শতক ভিটা জমির ১৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে উভয়ের মধ্যে। ২০১৭ সালে জেলা বিজ্ঞ আদালত বিবাদীদের নালিশী সম্পত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞা আদেশ দেন। নিষেধাজ্ঞা আদেশ সত্বেও বিবাদী গণ দলবল নিয়ে ২৭ শে জুন শনিবার জমিতে লাগানো ইউক্যালিপটাস ২২’টি, মেহগনি ২২’টি, কদম ১’টি ও আকাশমনি ১০’টি গাছ কেটে মোট ৩ লাখ ৩৭ হাজার টাকার ক্ষতি করে। ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪/৭/১০/১৬/২০ ধারার অপরাধে নজরুল তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। উক্ত আইনে মামলা গ্রহণ করে ওয়ারেন্ট ইস্যুপূর্বক অপরাধীদের গ্রেপ্তার করে জেল হাজতে আটক রেখে ন্যায় ও সঠিক বিচারের প্রার্থনা করেন ক্ষতিগ্রস্ত নজরুল।

‎এবিষয়ে রফিকুল বলেন, আমাদের জমিতে নজরুলের পরিবার জোর করে গাছ লাগায়।এক বছর আগে মেম্বার চেয়ারম্যান ও স্থানীয় লোকজন মিলে বৈঠকের মাধ্যমে নজরুলকে গাছ কেটে নিতে বললেও কথা শোনে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd