• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

বগুড়ায় র‌্যাব-১২ এর পৃথক দুটি অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার 

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বগুড়ায় র‌্যাব-১২ এর পৃথক দুটি অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা টু ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করিয়া আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল আজ (৩ জুলাই) বগুড়া শাজাহানপুর উপজেলার ফুলদিঘী সাকিনস্ত সিয়েস্তা হোটেল এর বিপরীত পাশে ঢাকা টু ঠাকুরগাঁওগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত আমিনা খাতুন (৩৫), পিতা শামসুল হক, স্বামী-বাবুল হোসেন, স্থায়ী সাং পাঁচতুপি দুলাল চেয়ারম্যানের বাড়ির পাশে, থানা-ধুনট, জেলা-বগুড়া (বর্তমান সাং-উত্তরা ১০নং সেক্টর বালুরমাঠ, থানা-তুরাগ, জেলা-ডিএমপি) কে ৯৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি এন্ড্রয়েড মোবাইল ও ২টি সিম জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। একই তারিখে পৃথক অভিযানে বগুড়া শেরপুর উপজেলা নাইশিমুল বাজারে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত নির্মল (৪০), পিতা নিখিল চন্দ্র, সাং-করিমপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ৪ কেজি ২০০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি এন্ড্রয়েড মোবাইল ও ২টি সিম জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd