• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ তুলে এনসিপির সমালোচনা করলেন এস এম রবি” বগুড়ায় করতোয়ার তীরে কথিত সন্ত্রাসী আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ কিছু কমু নাকি বললেই তো কিছু লোকের গায়ে জ্বলে এস এম রবি  স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির

রাজশাহী দুর্গাপুর হতে অবৈধ প্রাণঘাতী অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী আমিনুল’কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব-৫

Reporter Name / ৪৫৮ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

  • আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃর‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ইং ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা-১৮.৩০ ঘটিকায় বাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন মধ্যপাড়াস্থ কানপাড়া পাঁকা রাস্তার পূর্ব পাশে মৃত নাসির উদ্দীনের আমবাগানের পূর্ব শেষ প্রান্তে জনৈক আকবর আলী ইটের খামারের পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৩০) পিতা- মোঃ লুৎফর, সাং-ক্ষিদ্রখলসি, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অ্যালকোহল-১১৩ বোতল, মোবাইল-০১টি, সীম- ০১টি উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে।

পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, ব্যাবের একটি গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অদ্য তারিখ গভীর রাতে উক্ত এলাকায় ব‍্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার নিকট হতে মোট ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে। উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd