• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ তুলে এনসিপির সমালোচনা করলেন এস এম রবি” বগুড়ায় করতোয়ার তীরে কথিত সন্ত্রাসী আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ কিছু কমু নাকি বললেই তো কিছু লোকের গায়ে জ্বলে এস এম রবি  স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির

ফেনীতে জজকোর্টের সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ২১১ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ হানিফ ফেনীঃফতেহপুর রেলওয়ে ওভারপাস সংলগ্ন এলাকায় চাঞ্চল্য; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস সংলগ্ন এলাকায় ফেনী জজকোর্টের সেরেস্তাদার এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা ওভারপাসের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে প্রথমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি নিশ্চিত হয়ে তারা দ্রুত পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফৌজুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত এনামুল হক ফেনী জজকোর্টে সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সহকর্মী ও পরিচিতজনেরা ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছেন।

পুলিশ বলছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd