• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ তুলে এনসিপির সমালোচনা করলেন এস এম রবি” বগুড়ায় করতোয়ার তীরে কথিত সন্ত্রাসী আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ কিছু কমু নাকি বললেই তো কিছু লোকের গায়ে জ্বলে এস এম রবি  স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির

শহীদ উসমান হাদীর লাশের ওপর বসে মিডিয়া ফোকাস ও ‘লাশের রাজনীতি’র অভিযোগ, তীব্র নিন্দা

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

এস এম সালমান হৃদয়, বগুড়া:শহীদ উসমান হাদীর মরদেহকে কেন্দ্র করে মিডিয়া ফোকাস নেওয়া ও তথাকথিত ‘লাশের রাজনীতি’ করার অভিযোগ উঠেছে নিলক্ষেতের সাদিক কায়েম ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনাকে শহীদ উসমান হাদীর মরদেহের চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল।

এক বিবৃতিতে এম আর হাসান পলাশ বলেন, শহীদ উসমান হাদীর লাশের ওপর বসে ছবি-ভিডিও ধারণ করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা শুধু নৈতিকতা বিবর্জিতই নয়, বরং এটি একজন শহীদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান। তিনি এ ধরনের আচরণকে ঘৃণ্য ও জঘন্য উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

অভিযোগে বলা হয়, শোক ও বেদনাবিধুর পরিবেশে মরদেহকে কেন্দ্র করে ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে যে আচরণ করা হয়েছে, তা সামাজিক শালীনতা ও মূল্যবোধের পরিপন্থী। একজন শহীদের মরদেহ কোনোভাবেই প্রচারের হাতিয়ার হতে পারে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

এম আর হাসান পলাশ আরও বলেন, শহীদ উসমান হাদী দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান দেখানোই ছিল সকলের দায়িত্ব। কিন্তু অভিযুক্তদের আচরণ সাধারণ মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত হেনেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সকলকে দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় অভিযুক্ত নিলক্ষেতের সাদিক কায়েম ও হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd