রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২৫ শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তা বাদি দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক এবং নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নুরুন্নবী ভূইয়া।তিনি বলেন বিগত ১৭ টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের মিথ্যা থামামলায় দেশে আসতে পারেনি জনাব তারেক রহমান,২৫ শে ডিসেম্বর দিপু ভূইয়ার নেতৃত্বে ১ লাখের অধিক নেতাকর্মী নিয়ে তারেক রহমানকে স্বাগত জনাবো ইনশাআল্লাহ।নুরুন্নবী ভূঁইয়া আরো বলেন আমরা বিএনপির নেতা কর্মীরা বিগত ১৭ বছর ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছি ২৫ শে ডিসেম্বর হবে বিএনপির নেতা কর্মীদের ঈদের দিন এবং খোশির দিন।