রিয়ায এলাহী রাজনঃ গাইবান্ধা প্রতিনিধিঃআদর্শ পাড়া গণ কবরস্থানের সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে নতুন করে আরও ৫ শতক জমি কেনার উদ্যোগ গ্রহণ করেছে কবরস্থান পরিচালনা কমিটি। শনিবার (অদ্য) সকাল ৯ ঘটিকায় আদর্শ পাড়া গণ কবরস্থানে কমিটির সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কবরস্থানের জন্য অতিরিক্ত ৪ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এবং জমির মালিকের সঙ্গে দরদাম শেষে বায়না পত্র সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবরস্থান কমিটির আহ্বায়ক মোঃ আব্দুর রব সরকার রানা, সাবেক সেনা সদস্য জুয়েল, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, লেখক ও গবেষক বিপ্লব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং মোঃ রিয়ায এলাহী রাজন, সাংবাদিক (গাইবান্ধা জেলা প্রতিনিধি)।
কমিটির সদস্যরা জানান, আদর্শ পাড়ায় একটি আধুনিক ও সুপরিকল্পিত গণ কবরস্থান গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ধীরে ধীরে কবরস্থানটি একটি পূর্ণাঙ্গ রূপ নিতে শুরু করেছে।
দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি লালিত স্বপ্ন ছিল একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল গণ কবরস্থান। সেই স্বপ্ন বাস্তবায়নে কবরস্থান কমিটির সদস্যরা এলাকাবাসীর সঙ্গে মিলেমিশে কাজ করে যাচ্ছেন। এর ফলে এলাকাবাসীর মধ্যে কমিটির প্রতি আস্থা ও সন্তুষ্টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, বর্তমান উদ্যোগ অব্যাহত থাকলে আদর্শ পাড়া গণ কবরস্থান ভবিষ্যতে একটি মডেল গণ কবরস্থান হিসেবে পরিচিতি লাভ করবে।
পরিশেষে, কবরস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।