• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ তুলে এনসিপির সমালোচনা করলেন এস এম রবি” বগুড়ায় করতোয়ার তীরে কথিত সন্ত্রাসী আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ কিছু কমু নাকি বললেই তো কিছু লোকের গায়ে জ্বলে এস এম রবি  স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির

সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ষাটোর্ধ্ব শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত। 

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

জাহিদ  হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃখলনার দিঘলিয়া উপজেলায় অবস্থিত সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “শেকড়ে ফেরা” প্রতিপাদ্যে আয়োজিত এই মিলনমেলা ১৩ই ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে মেতে ওঠে।

মিলনমেলায় ১৯৫৯ সাল থেকে ১৯৮২ সনের এসএসসি ব্যাচের প্রায় ১০০জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ষাটোর্ধ্ব এই শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা স্মৃতি, প্রিয় শিক্ষক, সহপাঠী ও বিদ্যালয় জীবনের আনন্দ-বেদনার গল্প একে অপরের সঙ্গে ভাগ করে নেয়। অনেকেই দীর্ঘ কয়েক দশক পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। পুরো বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আনন্দঘন আবহ বিরাজ করে।

অনুষ্ঠানে আলোচনা সভা ও স্মৃতিময় পর্ব আয়োজন করা হয়। আলোচনায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা বিস্তারে এর ভূমিকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে। প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে এস এম ইসরাইল হোসেন। যুগ্ম আহ্বায়ক ছিলো এম সিদ্দিকুর রহমান ও মোল্লা মাকসুদুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনা করে মোল্লা আফুরুল ইসলাম এবং মোঃ হাবিবুর রহমান মল্লিক।

আয়োজকরা জানায়, এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, বিদ্যালয়ের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আরও সুদৃঢ় করা। সফল আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলাটি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ও আনন্দঘন দিনে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd