এ কে এম আজাদ কুমিল্লা জেলার চান্দিনা জিনিয়াস স্কুল এন্ড কলেজে
মানসম্মত শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে করণীয় নির্ধারণে “মানসম্মত শিক্ষার নিশ্চিতকল্পে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ, চান্দিনা ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুস সাত্তার, ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সোমা ভৌমিক, সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ ও মোঃ মনিরুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন মো: তাজুল ইসলাম, প্রিন্সিপাল, জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ।
আলোচকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৬২ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খলিলের পরিচালনায়, অনুষ্ঠানে আগত অভিভাবকগণ জিনিয়াস স্কুলে এন্ড কলেজের শিক্ষার মান দেখে প্রশংসা করেন যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।