• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ তুলে এনসিপির সমালোচনা করলেন এস এম রবি” বগুড়ায় করতোয়ার তীরে কথিত সন্ত্রাসী আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ কিছু কমু নাকি বললেই তো কিছু লোকের গায়ে জ্বলে এস এম রবি  স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির

কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার

Reporter Name / ৩৩৯ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আমান খখন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটার (দক্ষিণ পাশে) থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন বিছিন্ন দেহ উদ্বার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচং উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শুক্কুর খান জানান ঢাকা-চট্রগ্রাম রেল পথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটার ১৬৬.৬৭ কিঃমিঃ এলাকায় শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় ঢাকাগামী রেলপথের ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত (৩৫) পুরুষের মৃত্যু হয়েছে। ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির দেহ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শুক্কুর খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান যে অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তের সি আই ডি কে ডাকা হয়েছে। ঘটনাটি আত্মাহত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd