সেলিম হোসেন বগুড়াঃ শহরতলীর ছিলিমপুর পুলিশ ফাঁড়ির মোঃ লাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাতে শাহজাহানপুর উপজেলা শাকপালা মোড় থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী হলো, মোঃ হাফিজুর রহমান (৫৫), পিতা মৃত আফজাল হোসেন, সাং পদ্মপাড়া, গাবতলী, বগুড়াকে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বিচারক, জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল রংপুর আদালত থেকে ২০০২ সালে আসামীর নামে যাবজ্জীবন সাজা গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। আসামী আদালতে হাজির না হয়ে কৌশলে দীর্ঘ ২৩ বছর ধরে গ্রেফতার এড়ানোর জন্য ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলে।
মামলা গ্রেফতারী পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবী আছে। এই সংক্রান্তে গাবতলী থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।