• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা এবং প্রায় ১০ লাখ টাকার প্রস্তুত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় আশা আইসবার ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানকালে উপস্থিত ছিলেন বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন।

বিএসটিআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। পরে সেসব আইসক্রিম সান্তাহারসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও শহরের খুচরা দোকানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয় এবং সেখানে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক প্রস্তুত ও আধা-প্রস্তুত আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd