• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

কাহালুতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১, জনমনে স্বস্তি

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালু:বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ। স্থানীয় জনতার সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে কাহালু থানার এএসআই মো. মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বীরকেদার ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় স্থানীয় জনতার সহায়তায় মো. আলমগীর হোসেন ফকির (৪০), পিতা—মৃত কাজেম ফকির, গ্রাম—কালাই ঘোনপাড়া, থানা—কাহালু, জেলা—বগুড়াকে বীরকেদার ফকিরপাড়া গ্রামের জনৈক রিপনের মুদির দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাহালু থানা সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আজ বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কাহালু থানা পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd