• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুর পাঁচপীর মাজার: শতাব্দীর রহস্যে ঘেরা এক ঐতিহাসিক জনপদ কাহালু নামের নেপথ্যে দরবেশ কালু বাবা: ইতিহাস-ঐতিহ্যের এক প্রাচীন জনপদ জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত সিরাজগঞ্জ তাড়াশ যুবদল নেতার উদ্যোগে মাছের পোনা অবমুক্ত চাঁদপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু কাহালুতে ইউপি সদস্য হয়েও থামেনি পড়াশোনা, এসএসসি পাস করে অনুপ্রেরণা শাহনাজ পারভীন বগুড়া মহানগরের নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ দিয়ে জিলাপি, বিরিয়ানিতে ব্যবহার ও মাছে ফরমালিন : নিরাপদ খাদ্যর অভিযান   বগুড়া আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বগুড়ায় যুব মহিলা লীগ নেত্রী আইভি আকতার নূপুর গ্রেফতার বগুড়া মহাস্থানের অদূরে বাসের ধাক্কায় প্রাণ গেল হেলালের

চাঁদপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার চাঁদপুর:চাঁদপুর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইন পার হতে গিয়ে চট্টগ্রামগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার তাজুল ইসলাম ও আমেনা বেগমের মেয়ে। পুলিশ তার সঙ্গে থাকা আইডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে।

তায়েবা স্থানীয় বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। তার রোল নম্বর ৫৬।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করায় মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় তায়েবা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রেললাইন পারাপারের সময় অসাবধানতা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তায়েবার মর্মান্তিক মৃত্যু যেন তারই নির্মম উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd