আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃর্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সময় ১৪.৩০ ঘটিকায় করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভার ০৯নং ওয়ার্ডের অন্তর্গত সুলতাগঞ্জ কাস্টমস বাজার এলাকায় জনৈক শাফিন এর বন্ধ চায়ের দোকানের সামনে হইতে ৯৫ গ্রাম হেরোইন, মোবাইল-০৩টি, সীমকার্ড-০৪ টি, মোটর সাইকেল-০১টি সহ আসামী ১। মোঃ ডালিম (২৪), পিতা-মোঃ নাইমুর, সাং-জয়লানপুর, ২। মোঃ মাসুম আলী (৩২), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-হাকিমপুর, উভয় ডাকঘর-চর হরিশপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এবং ৩। মোঃ আলমগীর হোসেন (৪২), পিতা-মৃত এহসান আলী, সাং-সুলতানগঞ্জ, ডাকঘর-সুলতানগঞ্জ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীগনদেরকে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিগণকে জিজ্ঞাসাবাদে অবৈধ হেরাইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ হেরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিত্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিগণকে জব্দকৃত হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।