বগুড়া দুপচাঁচিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ আল আমিন খান (২৭), পিতাঃ মৃত ছাত্তার খান, সাংঃ ধাপের হাট থানাঃ দুপচাঁচিয়া। মোঃ আবু বক্কর (২২) পিতাঃ মোঃ আলা উদ্দিন সাংঃ বড় ধাপ। মোঃ সোহাগ মণ্ডল (২৮), পিতাঃ মোঃ নূর ইসলাম মণ্ডল সাংঃ মামুদপুর, থানাঃ ক্ষেতলাল জেলাঃ জয়পুরহাট। মোছাঃ মন্জিলা (৫০), পিতাঃ মৃত মোবারক সাংঃ খোলাস, মোঃ বাবলু সাকিদার (৪৫)
পিতাঃ মৃত আব্দুল গফুর সাকিদার সাংঃ বড় ধাপ থানাঃ দুপচাঁচিয়া।
আজ বুধবার (১০ জুন) ডিএনসি, বগুড়া এর ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম দুপচাঁচিয়া উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ তোহিদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৫ জন আসামীকে গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ১ মাসের, ১ জনকে ২০ দিনের, ১ জনকে ৪৫ দিনের, ১ জনকে ২ মাসের বিনাশ্রম করাদন্ড ও ২ জনকে ৫০০ টাকা, ২ জনকে ২০০ টাকা ও বাকি ১ জনকে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।