মোরশেদুল ইসলাম রবি বগুড়া : কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন-এর প্রতিশ্রুতির অংশ হিসেবে কাহালুর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে অনুদানের ডিও লেটার প্রদান করা হয়েছে।
জানা যায়, কাহালু সরকারি কলেজ এবং কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অনুদানের ডিও লেটার প্রদান করা হয়।
ডিও লেটার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন এবং কাহালু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত অগ্রগতিতে সংসদ সদস্য মোশারফ হোসেনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাবান্ধব এ কার্যক্রমের মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা আরও বেশি সুযোগ-সুবিধা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।