• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

কাহালু থানার গৌরবময় অর্জন: বগুড়ার ১২ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ থানা নির্বাচিত

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কাহালু (বগুড়া):বগুড়া জেলা পুলিশ আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার ১২টি থানার মধ্যে কাহালু থানা শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। এ অর্জনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে কাহালু থানার পুলিশ সদস্যদের নিরলস প্রচেষ্টা ও পেশাদারিত্বের স্বীকৃতি মিলেছে।

এ উপলক্ষে কাহালু থানার সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে নির্বাচিত পুলিশ সদস্যদেরও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশি সেবার ক্ষেত্রে কাহালু থানার উল্লেখযোগ্য সাফল্যের কারণেই এ স্বীকৃতি অর্জিত হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এই অর্জন কাহালু থানার পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতারই প্রতিফলন। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

বক্তারা আশা প্রকাশ করেন, কাহালু থানার এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনগণের জানমাল রক্ষায় পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করবে।

কাহালু থানার এ গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সকলকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd