• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

বগুড়ার সেঞ্চুরি মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের ম. রদেহ উদ্ধার, নারী সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বগুড়ার সেঞ্চুরি মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের ম. রদেহ উদ্ধার, নারী সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৪৭)-এর ম.রদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে অবস্থানকারী এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে বিপুল চন্দ্র পাল এক নারীসহ মোটেলের ৬১০ নম্বর কক্ষ ভাড়া নেন। পরদিন সকালে ওই কক্ষে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি মোটেল কর্তৃপক্ষের নজরে আসে। পরে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সময় কক্ষে থাকা নারী মোছা. মুর্শেদা, যার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা ও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বগুড়া সদর থানার কর্মকর্তারা জানান, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd