নিজস্ব প্রতিবেদক, কাহালু (বগুড়া):বগুড়ার কাহালু সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কৃষি কাজে ব্যবহৃত ধান মাড়াই মেশিনে কাজ করার সময় দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
রেজাউল করিম আহত হওয়ার সংবাদ পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান কাহালু সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুবনেতা ও প্রভাষক এস এম রুবেল। এ সময় তার সঙ্গে ছিলেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, যুবনেতা রাজু ও রাহেল কাজীসহ স্থানীয় নেতাকর্মীরা।
হাসপাতালে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ আহত রেজাউল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় এস এম রুবেল বলেন, “দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। রেজাউল করিমের দ্রুত সুস্থতা কামনা করছি। তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।”
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রেজাউল করিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।