• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

ধানক্ষেতে মিলেছিল মরদেহ, অবশেষে ধরা পড়ল নাজমুল হত্যা মামলার মূল সহযোগী

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার বহুল আলোচিত নাজমুল ইসলাম হত্যা মামলার মূল সহযোগী জাহিদ হাসান ওরফে উজ্জলকে (৩২) গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যায় হাতিবান্ধা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জাহিদ হাসান গাবতলী উপজেলার হাতিবান্ধা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি আনতে বাড়ি থেকে বের হন নাজমুল ইসলাম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর পর ২২ অক্টোবর হাতিবান্ধা এলাকার একটি আমন ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত নাজমুল ইসলামের ফুপাতো ভাই গাবতলী থানায় ২০২৩ সালের ২৩ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিহত নাজমুল ইসলামের ফুপাতো ভাইয়ের দায়ের করা একটি ধর্ষণ মামলার আপস-মীমাংসার জন্য দীর্ঘদিন ধরে তাকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি আপসে রাজি না হওয়ায় জাহিদ হাসান ও তার সহযোগীরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, “তদন্তে পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd