এস এম রবি স্টাফ রিপোর্টার:বগুড়ার কাহালু উপজেলা যুবদলের সভাপতি পদে ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে আলোচনায় রয়েছেন কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন খান। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় তৃণমূল নেতাকর্মীদের মাঝেও তার গ্রহণযোগ্যতা বেড়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতি থেকেই খোকন খানের রাজনৈতিক পথচলা শুরু। সাবেক ছাত্রনেতা হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন তিনি। একাধিক রাজনৈতিক কর্মসূচিতে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও দলীয় আদর্শ থেকে কখনো সরে যাননি বলে জানান তার সহকর্মীরা।
বর্তমানে তিনি কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন কাহালু উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সভাপতি পদে খোকন খানকে নিয়ে ব্যাপক আলোচনা দেখা দিয়েছে।
এ বিষয়ে খোকন খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেব। যদি দল আমাকে দায়িত্ব দেয়, তাহলে কাহালু উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল, ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন হওয়া উচিত। আমি সবসময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকবো।”
এদিকে স্থানীয় নেতাকর্মীদের দাবি, ত্যাগী, সাংগঠনিক ও জনপ্রিয় নেতা হিসেবে খোকন খান সভাপতি পদে দায়িত্ব পেলে কাহালু উপজেলা যুবদল আরও গতিশীল হবে।