• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অবৈধ নিষিদ্ধ মরণ নেশা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রুবেল প্রামাণিক (৩০), পিতা: মোঃ ইসাইল হোসেন, সাং: খোলাশ পশ্চিমপাড়া; মোঃ আব্দুল জলিল (৬১), পিতা: মৃত আজিম উদ্দিন, সাং: ধাপ সুখানগাড়ী; মোঃ আব্দুল মতিন (২৭), পিতা: মৃত অসির উদ্দিন এবং মোঃ শফিকুল ইসলাম (২৫), পিতা: মোঃ শিমুল ইসলাম, সাং: ধাপ সুখানগাড়ী। সকলের থানা: দুপচাঁচিয়া, জেলা: বগুড়া।

জানা গেছে, ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এবং দুপচাঁচিয়া উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামীদের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ২০ দিনের এবং ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ২ জনকে ৫০০ টাকা এবং অপর ২ জনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd