কাহালুতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
বগুড়ার কাহালুতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) বিকাল ৩টায় কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, কাহালু, বগুড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া-০৪ আসনের জনাব মোঃ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ মলিহা খানম
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সুমন, কাহালু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।