জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে বগুড়া সদর উপজেলার চক ফরিদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় বগুড়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কলোনী চক ফরিদ এলাকা থেকে মোঃ ইমরান প্রামানিক (২২) নামের এক যুবককে টাপেন্টাডল ট্যাবলেট ১ পিসসহ আটক করা হয়।
আটক ইমরান প্রামানিক বগুড়া সদর উপজেলার কলোনী চক ফরিদ এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ বজলুর রহমান।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।