• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

বগুড়া শেরপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, অভিযুক্ত কলেজ ছাত্র

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বগুড়া শেরপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, অভিযুক্ত কলেজ ছাত্র

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রের বাড়িতে অনশন শুরু করেছেন অনার্স পড়ুয়া এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামে।

অভিযুক্ত যুবকের নাম আব্দুল হালিম (২৬)। তিনি একই গ্রামের বাসিন্দা আব্দুল আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং সরকারি আজিজুল হক কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি পল্লী পশু চিকিৎসক হিসেবে কাজ করেন।

ভুক্তভোগী তরুণীর দাবি, গত পাঁচ বছর ধরে আব্দুল হালিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হালিম তাকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যান এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা অস্বীকার করলে তিনি বাধ্য হয়ে অভিযুক্তের বাড়িতে এসে অনশন শুরু করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হালিমের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd