• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

কাহালুতে মরহুম নুরুল ইসলাম (নুরু খাঁ) এর দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কাহালুতে মরহুম নুরুল ইসলাম (নুরু খাঁ) এর দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার কাহালু উপজেলায় বিশিষ্ট সমাজসেবক ও কাহালু উপজেলা দলিল লেখক সমিতির প্রধান সদস্য মরহুম নুরুল ইসলাম (নুরু খাঁ)-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ এপ্রিল ২০২৬ইং, শনিবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

এ প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল)  কাহালু দলিল লেখক সমিতির মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান বাবু, আজহার আলী মুন্সি, শামসুল জামানসহ সমিতির সকল সদস্যগণ। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপস্থিত বক্তারা মরহুম নুরুল ইসলাম (নুরু খাঁ)-এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাত কামনা করেন।

উল্লেখ্য, নুরুল ইসলাম (নুরু খাঁ) কাহালু উপজেলার একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলিল লেখক সমিতির সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd