• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

কাহালুতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা তুঙ্গে, জনমত জানতে আহ্বান

Reporter Name / ৩৪৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার | কাহালু (বগুড়া)বগুড়ার কাহালু উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও জল্পনা-কল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে শুরু হয়েছে ব্যাপক মতবিনিময়।

জানা গেছে, কাহালু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ মোমিন সম্ভাব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে নারহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়েছেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ তালুকদার।

পারিবারিক ও রাজনৈতিক পটভূমির দিক থেকেও আলোচনায় রয়েছেন আবুল কালাম আজাদ তালুকদার। তিনি মরহুম আলহাজ্ব আঃ করিম তালুকদারের পুত্র, যিনি কাহালু উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারহট্ট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের মতে, সম্ভাব্য এই দুই প্রার্থী মাঠে নামলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে চায়ের আড্ডা থেকে শুরু করে পাড়া-মহল্লায় কে হচ্ছেন যোগ্য প্রার্থী—তা নিয়ে চলছে নানা আলোচনা।

এদিকে সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর সততা, যোগ্যতা, উন্নয়নমূলক চিন্তাভাবনা ও জনসেবার মানসিকতাই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।

সাধারণ জনগণের উদ্দেশ্যে মতামত জানাতে আহ্বান জানিয়ে স্থানীয়রা বলছেন, “যোগ্য নেতৃত্ব বেছে নিতে সবার মতামত গুরুত্বপূর্ণ। তাই যার যার অবস্থান থেকে স্বাধীনভাবে মতামত প্রকাশ করা উচিত।”

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন এবং জনগণের সমর্থন কোন দিকে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd