স্টাফ রিপোর্টার:বগুড়া-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাহালু উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন বীর কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন, এবং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ মাসুদ রঞ্জু। তারা সম্মিলিতভাবে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, রেজাউল করিম বাদশার নেতৃত্বে বগুড়া-৬ আসনে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
চেয়ারম্যানবৃন্দ আরও জানান, তারা সবসময় জনগণের কল্যাণে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে আগ্রহী এবং এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করে যাবেন।