জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, দিঘলিয়া-খুলনা:খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া এলাকায় মোঃ আরজু (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। পরিবারের সঙ্গে অভিমান করে গত ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি।
নিখোঁজ কিশোর মোঃ আরজু, পিতা আতাউর শেখ ও মাতা মহিমা বেগমের সন্তান। তাদের বাড়ি দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, হারিয়ে যাওয়ার সময় আরজুর পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও কালো ট্রাউজার। তার গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি।
এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৬২৫।
নিখোঁজের পর থেকে পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি মোঃ আরজুর সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
গ্রাম: গোয়ালপাড়া, থানা: দিঘলিয়া, জেলা: খুলনা
মোবাইল: ০১৯৮৫৮০১০০৪
নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।