স্টাফ রিপোর্টার, কাহালু (বগুড়া):বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো: বাবলু সাকিদার।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “নতুন বছরের আগমনে পুরোনো সব গ্লানি, দুঃখ-বেদনা মুছে গিয়ে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক। বাংলা নববর্ষ হোক ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের নতুন অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আমি সবসময় ৪নং ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এলাকার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং মানুষের অধিকার নিশ্চিত করতে আমি কাজ করে যেতে চাই।”
এ সময় তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।