বগুড়ায় , ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ জামাই শাশুড়ি গ্রেফতার
রবিবার বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান চালিয়ে জামাই ও শাশুড়িকে ১০০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের চকসূত্রাপুর এলাকার হাড্ডিপট্টি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ নাহিদ উদ্দিন (৩৮) এবং তার শাশুড়ি মোছাঃ আমেনা বেগম (৫৫)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক নাহিদ উদ্দিনের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা পলাতক আরও ২-৩ জনের সাথে যোগ সাজশে বগুড়া শহরের আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে এসব ট্যাবলেট বিক্রি করত।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।