স্টাফ রিপোর্টার, কাহালু (বগুড়া):বগুড়ার কাহালু উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলো কাহালু রেলস্টেশন। দীর্ঘদিন ধরে এ স্টেশনটি স্থানীয় মানুষের যাতায়াতের প্রধান ভরসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বাস্তব চিত্রে দেখা যায়, সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা সমস্যায় জর্জরিত এই স্টেশনটি এখনো আধুনিক সুবিধা থেকে বঞ্চিত।
প্রতিদিন কাহালু রেলস্টেশন দিয়ে শত শত যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই স্টেশনকে কেন্দ্র করে তাদের দৈনন্দিন যাত্রা সম্পন্ন করেন। তবে যাত্রীদের অভিযোগ, স্টেশনে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, টিকিট কাউন্টারের সীমাবদ্ধতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব।
বিশেষ করে বর্ষা মৌসুমে প্ল্যাটফর্মে পানি জমে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। অনেকেই জানান, স্টেশনে আধুনিক টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থাও অপ্রতুল।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, কাহালু রেলস্টেশনটি উন্নয়ন করা হলে এটি উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে স্টেশনটির অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদার করা হোক।
কাহালু রেলস্টেশনকে আধুনিক ও যাত্রীবান্ধব রূপে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন