• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

বগুড়া নন্দীগ্রামে পারিবারিক কলেহের জেরে সাগর নামে এক যুবকের আত্মহত্যা

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বগুড়া নন্দীগ্রামে পারিবারিক কলেহের জেরে সাগর নামে এক যুবকের আত্মহত্যা

আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টার সময় বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার রহমান নগর এলাকায় নিজ বাসা থেকে নিজ বাসা থেকে সাগর (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিহত সাগর নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ঢাকার একটি বেসরকারী কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবার সিংড়ায় বসবাস করলেও তিনি নন্দীগ্রামের রহমান নগর এলাকায় স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকেন। প্রায় ১ মাস আগে ঢাকা থেকে সাগর নন্দীগ্রামে আসেন। বেশকিছুদিন আগে স্ত্রীর সাথে সাগরের পারিবারিক মনোমালিন্য হয়। এর জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত মঙ্গলবার দুপুরে তাকে জীবিত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর দিন ও রাত পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় আজ বুধবার সকালে সাগরের বাবা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, সাগর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd