বগুড়া গাবতলীতে ৩০০ গ্রাম গাঁজা ও ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বাজর এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজা ও ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, শ্রী ভিক্কু মালী (২৬), পিতাঃ শ্রী মঙ্গল মালী, দুর্গাহাটা, মোঃ হেলাল আকন্দ (৩৫), পিতাঃ মোঃ কফিল আকন্দ, দুর্গাহাটা, মোছাঃ জুলেখা (৫৫), স্বামী মৃত আব্দুল মোতালেব, ৩ তিনজনেই দুর্গাহাটা, গাবতলী, বগুড়া।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বাজর এলাকা থেকে ৩ জন আসামীকে ৩০০ গ্রাম গাঁজা ও ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং, ২নং আসামীকে ৭ দিন করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ৩নং আসামীকে ১ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
(বিঃ দ্রঃ আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ধংস করেন)