• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

কুমিল্লা দেবিদ্বারে ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা দেবিদ্বারে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় আটক হওয়া এক সাংবাদিককে প্রায় ১৮ ঘণ্টা পর আদালতের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

আটক হওয়া সাংবাদিক সোহরাব হোসেন স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর দেবিদ্বার প্রতিনিধি ও দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।

জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকালে দেবিদ্বার উপজেলার এনসিপি কার্যালয়ের সামনে অবস্থানকালে সিআর মামলা নং-৫৭৩/২০২৫-এর একটি ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত কাগজপত্র পর্যালোচনা করে তার নামে কোনো বৈধ ওয়ারেন্ট না থাকায় মুক্তির নির্দেশ দেন।

ভুক্তভোগী সোহরাব হোসেন অভিযোগ করেন, জামিনে থাকা সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে এবং ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে তার মানহানি হয়েছে। তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

দেবিদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে বলেন, আদালত থেকে প্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছিল, তবে তা পরে ভুল বলে জানা যায়।

এদিকে আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, ওয়ারেন্টটি ভুলবশত থানায় পাঠানো হয়েছিল।

সংশ্লিষ্টদের মতে, ভুয়া ওয়ারেন্ট ও জালিয়াতির মাধ্যমে হয়রানির অভিযোগ একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd