• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

অসহায় সাইফুল ইসলামের পাশে ইউএনও নুসরাত জাহান: দিলেন ২ বান টিন, নগদ অর্থ ও শুকনো খাবার ‎

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের অসহায় সাইফুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি সাইফুল ইসলামের বসবাসের জন্য ২ বান টিন, নগদ অর্থ এবং শুকনো খাবার প্রদান করেছেন।

‎সম্প্রতি অসহায় সাইফুল ইসলামের মানবেতর জীবনযাপন নিয়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকায় চলনবিল প্রতিনিধি খালিদ হাসানের একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তার পাশে সহায়তার হাত বাড়ানো হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ, তাড়াশ পৌর যুবদলের নেতা আমিনুল ইসলাম আমিন এবং স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী এমডি হাফিজ ব্লগ।

‎এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ঘরের জন্য টিন, নগদ অর্থ ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার কষ্ট লাঘবের জন্য ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাড়াশ উপজেলায় আরও যদি এমন অসহায় পরিবারের তথ্য থাকে, তাহলে তা জানালে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

‎স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd